ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বেতন-ভাতা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের আন্দোলনের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ৩৪২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ১১ মার্চ ২০২৬ ।।

ময়মনসিংহে বেতন বকেয়া ও ঈদ বোনাস দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ময়মনসিংহের ভালুকায় কারখানার বেতন ও ঈদ বোনাস না পাওয়ায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ কারণে সড়কে যান চলাচল থমকে গেছে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কাঁঠালি এলাকায় অবস্থিত শেফার্ড জিন্স লিমিটেডের শ্রমিকরা কর্মচারীদের বকেয়া বেতন ও ঈদ বোনাস না পাওয়ায় মহাসড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা, ভালুকা মডেল থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালায়। শ্রমিকরা জানান, তাদের দুই মাসের বেতন বাকি রয়েছে। আজ ঈদ উপলক্ষে বোনাসও পাওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ অর্থ প্রদান না করায় ক্ষোভের মধ্যে মহাসড়ক অবরোধ করা হয়েছে। শ্রমিক নাজমা খাতুন বলেন, “ঈদ খুব কাছে চলে এসেছে, কিন্তু বেতন ও বোনাস না পেলে পরিবারের জন্য কেনাকাটা করা সম্ভব হবে না। কারখানা কর্তৃপক্ষ যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা রাখেনি। তাই আমরা মহাসড়ক অবরোধ করেছি।” জানজটের কারণে বাসে আটকা পড়ে যাত্রী ফরহাদ হোসেন বলেন, “কারখানার দাবি না মেটালে শ্রমিকরা বাধ্য হয়ে মহাসড়কে নেমে আসে। এতে সাধারণ যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে। এই ধরনের কারখানাগুলো নিজ উদ্যোগে বন্ধ করাই উচিত।” কারখানার পক্ষ থেকে কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, “কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে। শ্রমিকদের বোঝানো হচ্ছে যাতে তারা মহাসড়ক থেকে সরে আসে।”

ট্যাগস :

বেতন-ভাতা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের আন্দোলনের

আপডেট সময় : ০৪:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬