সংবাদ শিরোনাম :
বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ১১ বার পঠিত

দুই দলের খেলোয়াড়রা মাঠে উপস্থিত হলেও টস হতে পারেনি বৃষ্টিতে। বেশ কয়েকবার বৃষ্টি থামলেও সেটি বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় টস হতে পারেনি।
যেহেতু টস হয়নি এবং দুই দলের খেলোয়াড়রা ড্রেসিংরুমে খোশগল্প করেই সময় কাটাচ্ছেন। তাই আনুষ্ঠানিকভাবে আগেভাগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়েছে সেঞ্চুরিয়নে।
ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজের তথ্য অনুযায়ী বৃষ্টি থামলেও মাঠ এখনও ভেজা তাই টস হওয়া সম্ভব নয় এখনই।
সিরিজের প্রথম টেস্টে জোহানেসবার্গে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা।





















