ঢাকা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে কেরানীগঞ্জ পাওয়ার প্লান্টের মধ্যে চুক্তি নবায়ন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৩১৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে পাওয়ার প্যাক মাতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট দুই বছরের জন্য ভাড়াভিত্তিক চুক্তি নবায়ন করেছে। বুধবার বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে নবায়ন চুক্তি স্বাক্ষরিত হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব সেলিম রেজা এবং পাওয়ার প্যাকের ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য মোহাম্মদ শামসুল হক, প্রধান প্রকৌশলী (প্রাইভেট জেনারেশন) এবিএম জিয়াউল হক, সিকদার গ্রুপের চিফ অপারেটিং অফিসার সৈয়দ কামরুল ইসলাম মোহনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাওয়ার প্যাকের ব্যবস্থাপনা পরিচালক রণ হক সিকদার বলেন, তার কোম্পানি যত দ্রুত সম্ভব বিদ্যুৎ উৎপাদন শুরু করবে যাতে এই প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা যায়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
বক্তব্য প্রদানকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য শামসুল হক পাওয়ার প্যাক কর্তৃপক্ষকে তাদের প্ল্যান্ট থেকে দ্রুততম সময়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করার অনুরোধ জানান।
তিনি বলেন, চুক্তিতে উল্লেখ আছে, চুক্তি স্বাক্ষরের তারিখ থেকে চুক্তি কার্যকর হবে। তাই আজ চুক্তি সই হওয়ায় আজ থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদন শুরু করার আহ্বান জানান তিনি।
প্রধান প্রকৌশলী এবিএম জিয়াউল হক তার বক্তব্যে উল্লেখ করেন, পাওয়ার প্যাকের এই পরিকল্পনাটি রাজধানীর খুব কাছে হওয়ায় এটি একটি বড় প্লাস পয়েন্ট। তাই এখান থেকে দ্রুত বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যুক্ত হলে সরকার ও পাওয়ার প্যাক উভয়ই লাভবান হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে কেরানীগঞ্জ পাওয়ার প্লান্টের মধ্যে চুক্তি নবায়ন

আপডেট সময় : ০১:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩