ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইতালি পাঠানোর নামে জাল ভিসায় মালয়েশিয়া পাচার: গাজীপুর ও নরসিংদী থেকে মানব পাচার চক্রের ২ সদস্য গ্রেফতার Logo সীমান্তে প্রতিদিনই অভিযান, ৬০ বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ Logo ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাং বিরোধী অভিযান আটক-৪২, মুচলেকায় মুক্তি Logo রাজাপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ ও সচেতন সভা অনুষ্ঠিত Logo সিনেমায় নিশো-মেহজাবীন জুটি, আসতে পারেন ঈদে Logo সংখ্যায় সংখ্যায় মেসির ৭৭২০ দিনের আর্জেন্টিনা অধ্যায় Logo রাশিয়ার সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo আগামী বছর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী Logo এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ Logo ‘কিডনি আবার গজাবে’- দালালের চক্রে নেপালের যে গ্রাম এখন ‘কিডনি ভ্যালি’

বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে নেওয়া হবে কার্যকর উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ২৬৪ বার পঠিত

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ফাইল ছবি

শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষার সামগ্রিক মান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৬ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের অনুপস্থিতির হার কমিয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত সক্ষমতা আরও উন্নত করতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর সমাধান করা হবে। একই সঙ্গে শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের সুযোগ-সুবিধা বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

ববি হাজ্জাজ জানান, শহর ও গ্রামের শিক্ষাব্যবস্থার মধ্যে বিদ্যমান বৈষম্য কমাতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এছাড়া বর্তমান শিক্ষা কাঠামোকে আরও যুগোপযোগী ও সমৃদ্ধ করতে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীদের পাঠ ও লেখার দক্ষতার ঘাটতি দূর করা সম্ভব হয়।

ট্যাগস :

বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে নেওয়া হবে কার্যকর উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আপডেট সময় : ০২:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬