ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বাবুরহাটে আগুনে পুড়ে শতকোটি টাকার কাপড় ছাই

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ২২৭ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের হাট প্রাচ্যের ম্যানচেষ্টার খ্যাত নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ২৯ অক্টোবর রবিবার দিবাগত রাত ১১ টা ১০ মিনিটের দিকে হাটের সাটিংপট্টির (ছাপা থান কাপড় ও থ্রিপিস) গলিতে ষড়ঋতু থ্রিপিসের দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এ গলিতে ছোটবড় প্রায় দুই শতাধিক দোকান রয়েছে। ইতিমধ্যে ৮০ টি ছোট বড় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এখনও কোনো আহত হবার খবর না পাওয়া গেলেও কাপড়ের ঘাট সহ প্রায় ১শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

এদিকে ফায়ার সার্ভিসের ১৭ টি ইউনিট প্রায় আড়াই ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে রাত সোয়া ২ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। সকালে ও ভষ্মিভূত দোকানগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে। খবর পেয়ে জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এব্যাপারে বাবুরহাট বনিক সমিতির সভাপতি ও শীলমান্দি ইউনিয়নের চেয়ারম্যান গিয়াসউদ্দিন বলেন, শুক্রবার ও শনিবার আমাদের হাটবার। রবিবারও কিছু বেচাকেনা হয়। তাই প্রত্যেকটা দোকানেই পর্যাপ্ত কাপড় ছিল। ছোটবড় মিলিয়ে ৮০ টা দোকন পুড়েছে। এখানে অনেক বড় বড় দোকানও পুড়েছে।
বণিক সমিতির সাধারন সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া বলেন, এমন অনেক কাপড় আছে গজ ১৩০ টাকা, প্রত্যেক রুলে ১০০ গজ। প্রত্যেকটা দোকানে এমন শতশত, হাজার হাজার রুল কাপড় রয়েছে। এছাড়া থ্রি পিসের দোকানগুলোতে অনেক কাপড় ছিল।

ব্যবসায়ীরা জানান, ষড়ঋতু থ্রিপিস দোকান থেকে আগুনের সূত্রপাত। পরবর্তীতে আগুনের লেলিহান শিখা পাশর্^বর্তী টেক্স ওয়ান বিডি, এস টেক্স, রাজা বাটিক, সোহাগী কালেকশন, ব্রাদার্স বোরকা, মিনহাজ ফেব্রিকস, এসকে ফ্রেবিকস, বৈশাখ থ্রিপিস, পিংকি থ্রিপিস, মাষ্টার এন্ড ওয়ারদি ফ্রেবিকসসহ ছোটবড় ৮০টা দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কমপক্ষে ১ শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন ব্যবসায়ীরা।

নরসিংদী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাবুরহাটের কাপড়ের পট্টি থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর আসে ১১ টা ১৭ মিনিট। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ১১ টা ২৫ মিনিটে। পরবর্তীতে নরসিংদী, নারায়নগঞ্জ, গাজীপুরেরও কয়েকটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রনে মোট ১৭ টি ইউনিট কাজ করে রাত পৌনে ২ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। কি থেকে আগুণের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হতে পারে।

বাবুরহাটে আগুনে পুড়ে শতকোটি টাকার কাপড় ছাই

আপডেট সময় : ০৬:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩