ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

বাজারে সবজির দামে আগুন, টমেটোর কেজি ২৮০ টাকা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৭৯৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

রাজধানীর বাজারগুলোতে দফায় দফায় বাড়ছে সবজির দাম। এক কেজি পাকা টমেটোর দাম ২৮০ টাকায় উঠেছে। অন্যান্য সবজির মধ্যে বেশিরভাগের কেজি এখন ১০০ টাকা ছুঁয়েছে। সবজির এমন দামে বিস্ময় প্রকাশ করছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কম থাকায় দাম অস্বাভাবিক হারে বেড়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে এখন সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে পাকা টমেটো। মান ও বাজার ভেদে এক কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা।

খুচরা বিক্রেতারা এক কেজি বরবটি বিক্রি করছেন ১৫০ থেকে ১৭০ টাকা। গাজরের কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকা। উস্তার কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। তবে করলা কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। এক কেজি করলা কিনতে ক্রেতাদের ৮০ থেকে ১০০ টাকা গুনতে হচ্ছে।

কেজি ১০০ টাকা ছুঁয়েছে পটোল, ঝিঙা, কচুর লতি, কাঁকরোল, বেগুন। বিক্রেতারা এক কেজি পটোল ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি করছেন। একই দামে বিক্রি হচ্ছে ঝিঙা। কচুর লতির কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা। কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকা কেজি।

বজারে এখন সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে কাঁচা পেঁপে ও কাঁচকলা। এক কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। আর কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। একপোয়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা। নিম্নমানের শসা ৫০ টাকা কেজি বিক্রি হলেও, ভালো মানের শসা কিনতে ক্রেতাদের ৮০ থেকে ১০০ টাকা গুনতে হচ্ছে।

মালিবাগ হাজীপাড়ায় সবজি কিনতে এসেছিলেন পোশাককর্মী আয়েশা আক্তার। সবজির দাম শুনে হতাশ হয়ে দুটি কাঁচকলা নিয়ে চলে যাচ্ছিলেন তিনি। এ সময় এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তার। তিনি বলেন, যেই সবজির দাম শুনি, তার দামই ৮০ টাকা, ১০০ টাকা চাচ্ছে। আমরা যে বেতন পাই তা দিয়ে তো এতদামে সবজি কিনে খাওয়া প্রায় অসম্ভব। তাই ২০ টাকা দিয়ে দুটি কলা নিয়ে যাচ্ছি। এই কলাভর্তা আর ভাত খাবো।

ট্যাগস :

বাজারে সবজির দামে আগুন, টমেটোর কেজি ২৮০ টাকা

আপডেট সময় : ০২:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪