ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

বন্ধ হয়ে গেলো গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতালটিও!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ২১৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল ‘নাসের’ তুমুল লড়াই, জ্বালানি সংকট এবং অব্যাহত ইসরায়েলি সামরিক অভিযানের মুখে বন্ধ হয়ে গেল। স্থানীয় প্রশাসন এবং জাতিসংঘের স্বাস্থ্য কর্মকর্তারা রবিবার বলেছেন যে হাসপাতালটি নতুন রোগীদের সেবাদান সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

ইসরায়েলি বাহিনীর হামলায় আহত বহু ফিলিস্তিনিকে এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্ত এটিও বন্ধ হয়ে যাওয়ায় গাজার স্বাস্থ্যসেবাব্যবস্থা আরও বড় সংকটে পড়ল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা গতকাল রয়টার্সকে বলেছেন, ‘সেখানে পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। মাত্র ৪টি মেডিকেল টিমে ২৫ জন কর্মী রয়েছে। কর্মীরা শুধুমাত্র ভিতরে থাকা রোগীদের সেবা দিচ্ছেন।’

হাসপাতাল পরিচালনার জন্য জ্বালানি বা কর্মী না থাকায় গতকাল থেকে হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ২৮,৯৮৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬৮ হাজার ৮৮৩ জন।

বন্ধ হয়ে গেলো গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতালটিও!

আপডেট সময় : ০৩:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪