ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

প্রথমবারের মত ময়মনসিংহে উপশাখা চালু করলো ব্র্যাক ব্যাংক   

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:২৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ৪৩২ বার পঠিত

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মত ময়মনসিংহে উপশাখা চালু করলো ব্র্যাক ব্যাংক। এর ফলে এ জেলায় ব্র্যাক ব্যাংকের উপশাখা ভিত্তিক ব্যাংকিং সেবা প্রতিষ্ঠিত হলো। এখন থেকে ময়মনসিংহ জেলার ব্যক্তি ও পর্যায়ের প্রাতিষ্ঠানিক গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের অত্যাধুনিক সেবা উপভোগ করবেন।  ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন ৫ সেপ্টেম্বর ২০২৩ ময়মনসিংহে কোটয়ালী, চরপাড়ার সেহরা রোড, হোল্ডিং নং- ৫/এ, মিনসা টাওয়ারে আনুষ্ঠানিকভাবে উপশাখাটি উদ্বোধন করেন।  অনুষ্ঠানে ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেডবৃন্দ এ. কে. এম. তারেক ও তাহের হাসান আল মামুন, হেড অব স্মল বিজনেস (সাউথ) নজরুল ইসলাম, রিজিওনাল হেড – ঢাকা নর্থ ও ময়মনসিংহ তানভির রহমান এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ চরপাড়া উপশাখায় গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপোজিট পেনশন স্কিম, ইএফটিএন ও আরটিজিএস-এর মাধ্যমে যেকোনো ব্যাংকে তহবিল স্থানান্তর, রেমিট্যান্স সেবা, ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজিউমার লোন, ডেবিট কার্ড সেবা পাবেন। এছাড়াও চেকবুক প্রসেসিং, আস্থা অ্যাপে এনরোলমেন্ট, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ আরও অনেক সেবা পাওয়া যাবে। তবে উপশাখাতে বৈদেশিক মুদ্রার সেবা থাকছে না।

২০২২ সালে ব্র্যাক ব্যাংক সারাদেশে গ্রাহকদের দোরগোড়ায় সর্বোত্তম ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মাল্টি-চ্যানেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে উপশাখা (সাব-ব্রাঞ্চ) যুক্ত করে। বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স অনুযায়ী ব্র্যাক ব্যাংক উপশাখা কার্যক্রম শুরু করে।

আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে ও দেশব্যাপী উপস্থিতি বিস্তৃত করার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক মাল্টি-চ্যানেল স্ট্র্যাটেজি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশব্যাপী উপশাখা চালু করা হচ্ছে। ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদেরকে আর্থিক সেবার আওতায় নিতে আসতে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। তাই গ্রামীণ ও উপশহর অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। দ্রুত উপশাখা নেটওয়ার্ক সম্প্রসারণ করে ব্র্যাক ব্যাংক এই সেগমেন্টে অগ্রগামী অবস্থানে পৌঁছতে চায়।

ট্যাগস :

প্রথমবারের মত ময়মনসিংহে উপশাখা চালু করলো ব্র্যাক ব্যাংক   

আপডেট সময় : ০১:২৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩