ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের নগদের সঙ্গে বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ৩৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২২ সালের সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থাৎ, কোম্পানির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসাবে ১০০টি শেয়ারের বিপরীতে ৭০ টাকা নগদ এবং ৩টি সাধারণ শেয়ার পাবেন।

লভ্যাংশ ঘোষণার পাশাপাশি কোম্পানিটি চলতি বছরের প্রথম তিন মাসের (জানুয়ারি থেকে মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়েছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

লভ্যাংশ সংক্রান্ত কোম্পানির পরিচালনা পর্ষদের শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ১০ জুলাই রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৪ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৯ পয়সা।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানির শেয়ারের দাম বাড়ার জন্য কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ারের দাম যত খুশি তত বাড়তে পারে। তবে শেয়ারের দাম ফ্লোর প্রাইসের নিচে নামতে পারবে না।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের নগদের সঙ্গে বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় : ০২:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩