ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

পুতিন একেবারে পাগল হয়ে গেছেন: ট্রাম্প

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ৩২২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

গত কয়েকদিন ধরে ইউক্রেনে বড় ধরনের হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনে মস্কোর বিমান হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর খুশি নন। তিনি পুতিনকে নিয়ে এক প্রকার তিরস্কার করে বলেছেন, তার (পুতিন) কী হয়েছে? সে অনেক মানুষকে হত্যা করছে। তিনি পুতিনকে ‌‘একদম পাগল’ বলেও উল্লেখ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে বলেছিলেন যে, রাশিয়ার সাম্প্রতিক হামলার বিষয়ে ওয়াশিংটনের ‘নীরবতা’ পুতিনকে উৎসাহিত করছে। মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞাসহ জোরালো চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।গত রোববার রাতে ইউক্রেনে রাশিয়া ৩৬৭টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর কমপক্ষে ১২ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করার পর এটা ছিল এক রাতে সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা।সোমবার ভোরেও ইউক্রেনের বিভিন্ন স্থানে আবারও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। মেয়র ইহোর তেরেখভ জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে এক শিশুসহ কমপক্ষে তিনজন আহত হয়েছে।রোববার রাতে নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প পুতিন সম্পর্কে বলেন, আমি তাকে অনেক দিন ধরে চিনি, সবসময় তার সাথেই মিশেছি, কিন্তু সে শহরে রকেট পাঠাচ্ছে এবং মানুষ হত্যা করছে এবং আমি এটা মোটেও পছন্দ করি না।রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর কথা বিবেচনা করছেন কিনা জানতে চাইলে ট্রাম্প উত্তরে বলেন, অবশ্যই। মার্কিন প্রেসিডেন্ট এর আগেও বারবার এটি করার হুমকি দিয়েছেন কিন্তু এখনও মস্কোর বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা কার্যকর করেননি।এরপরেই নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প লিখেছেন, ‘পুতিন একেবারে পাগল হয়ে গেছেন।’ তিনি আরও বলেন, আমি সবসময় বলেছি যে তিনি (পুতিন) পুরো ইউক্রেন চান, কেবল এর এক টুকরো নয় এবং সম্ভবত এটি সঠিক প্রমাণিত হচ্ছে। তবে যদি তিনি তা করেন তবে এটি রাশিয়াকে পতনের দিকে নিয়ে যাবে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়েও কড়া ভাষায় কথা বলেছেন ট্রাম্প। তিনি বলেন, জেলেনস্কি যেভাবে কথা বলছেন সেভাবে কথা বলে তিনি তার দেশের কোনো উপকার করছেন না। তিনি বলেন, তার  (জেলেনস্কির) মুখ থেকে বেরোনো সবকিছুই সমস্যার সৃষ্টি করছে। আমি এটা পছন্দ করি না এবং এটা বন্ধ করাই ভালো।

ট্যাগস :

পুতিন একেবারে পাগল হয়ে গেছেন: ট্রাম্প

আপডেট সময় : ০৩:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫