ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

পাকিস্তানে নিরাপত্তাবাহিনী-সন্ত্রাসী তুমুল গোলাগুলি, লেফটেন্যান্টসহ নিহত ১৬

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ২৯৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানজুড়ে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ ১৬ জন নিহত হয়েছে বলে পাকিস্তানের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর ডনের। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে নিহতদের মধ্যে রয়েছে ভারতীয় প্রক্সি গোষ্ঠীর ১২ সন্ত্রাসী। সেইসঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গুলিবিনিময়ে লেফটেন্যান্টসহ চার সেনা শহীদ হয়েছেন।  আইএসপিআর বলছে, বৃহস্পতিবার রাতে নর্থ ওয়াজিরিস্তান এবং ছিত্রাল জেলায় অভিযানে সাতজন সন্ত্রাসী নিহত হয়। নর্থ ওয়াজিরিস্তানের শাওয়ালে একটি তল্লাশি চৌকিতে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালায়। আমাদের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে এই হামলা প্রতিহত করেছে। এতে গোলাগুলিতে সাত সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে।

এ ছাড়া ছিত্রাল জেলায় নিরাপত্তা বাহিনী একজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে, এর আগে বেলুচিস্তানে পৃথক দুই অভিযানে পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটছে।

ট্যাগস :

পাকিস্তানে নিরাপত্তাবাহিনী-সন্ত্রাসী তুমুল গোলাগুলি, লেফটেন্যান্টসহ নিহত ১৬

আপডেট সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫