ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ১১.০২.২০২৬ ।।

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় অন্তত পাঁচটি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়েছে। প্রাথমিক হিসাবে এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ ভোরে উপজেলার পূর্বাচল নীলা মার্কেট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তথ্যমতে, ভোর প্রায় ৫টার দিকে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণাংশে অবস্থিত নীলা মার্কেট এলাকায় হঠাৎ করে আগুনের ঘটনা ঘটে। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পাওয়ার পর পূর্বাচল ফায়ার সার্ভিসের চারটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।তবে তার আগেই মার্কেটের দুটি মিষ্টির দোকান, দুটি খাবারের হোটেল এবং একটি মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, দোকানের ভেতরে থাকা ফার্নিচার, রেফ্রিজারেটর, বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহ অধিকাংশ পণ্য আগুনে নষ্ট হয়ে গেছে। পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক আতিকুল ইসলাম জানান, ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়। পরে চারটি ইউনিট দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হয়। আগুনের কারণ এখনও নিশ্চিত নয়; তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। ঘটনার সময় পূর্বাচল আর্মি ক্যাম্পের সদস্য ও রূপগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন এবং আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সঠিক ক্ষয়ক্ষতি নির্ধারণ ও ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। এদিকে আগুনের উৎস ও ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

ট্যাগস :

নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

আপডেট সময় : ০১:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬