ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নির্বাচন পর্যন্ত ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত:বিডিএফএ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ২১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাজধানীতে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আগামী এক মাস অর্থাৎ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই দামেই মাংস বিক্রি করবে তারা।

মাংস ব্যবসায়ীরা বলছেন, নির্বাচনের পর আবারও দাম সমন্বয় করা হবে। প্রাথমিকভাবে রাজধানীতে এই দাম কার্যকর করা হবে। পর্যায়ক্রমে সারাদেশে তা বাস্তবায়ন করা হবে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে মাংস উৎপাদন ও বিপণন সংশ্লিষ্ট বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও মাংস ব্যবসায়ী সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মাংস ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি গরুর মাংসের দাম হবে ৬৫০ টাকা। এতে ৭৫০ গ্রাম মাংস, ২০০ গ্রাম হাড় এবং ৫০ গ্রাম চর্বি থাকবে। এছাড়া মানহীন বা রিজেক্ট মাংস বিক্রি করা যাবে না। এক মাস পরীক্ষামূলকভাবে বিক্রির পর আবার মূল্য সমন্বয় করা হবে।

মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু বলেন, প্রথমে রাজধানীতে নতুন দাম কার্যকর করা হবে। এরপর সারাদেশে তা বাস্তবায়নে কার্যক্রম গ্রহণ করা হবে।

এদিকে বিডিএফএ সভাপতি মো. ইমরান হোসেন বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বৈঠকে মাংসের দাম নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বসে আলোচনা করতে বলা হয়েছে। এক্ষেত্রে খামারি, বিক্রেতা এবং ভোক্তা সবার কথা বিবেচনা করতে হবে। কারণ এরমধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হলে সবারই ক্ষতি।

নির্বাচন পর্যন্ত ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত:বিডিএফএ

আপডেট সময় : ০৫:২২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩