ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

নির্বাচন ও রাজনীতির সঙ্গে পোশাক খাতের সরাসরি কোনো সংযোগ নেই: শফিউল ইসলাম মহিউদ্দিন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, পোশাক রপ্তানি মূলত পারস্পরিক স্বার্থের ওপর নির্ভর করে। তাই রাজনৈতিক ইস্যুতে যুক্তরাষ্ট্র আমাদের পোশাক খাতে কোনো প্রভাব ফেলবে না বলে আশা করছি। কারণ, নির্বাচন ও রাজনীতির সঙ্গে আমাদের পোশাক খাতের সরাসরি কোনো সম্পর্ক নেই। কেউ কেউ ভয় পেলেও, আমি মনে করি ভয় খুব তাড়াতাড়ি কেটে যাবে। সম্প্রতি তিনি এসব কথা বলেন।

শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, পাকিস্তান আমলে যুক্তরাষ্ট্রে যেতে প্রায় ৪০ দিন সময় লাগত। এখন আর দরকার হবে না। এই ধরনের সমস্ত সিদ্ধান্ত ব্যবসা করার সুবিধার স্বার্থে। তাই তারা যেমন ব্যবসা করতে চায়, আমরাও ব্যবসা করতে আগ্রহী।

তিনি বলেন, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের রাশিয়ার বিরুদ্ধে আপত্তি করেছিল। আমাদের রাশিয়ার কাছ থেকে সরে আসতে বলেছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে ঐতিহাসিকভাবে রাশিয়ার সাথে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমরা বলেছি- ‘স্বাধীনতা যুদ্ধে রাশিয়া আমাদের সাহায্য করেছে। আমাদের মুক্তিযুদ্ধে তাদের অনেক সৈনিক মারা গেছেন।’

তিনি আরও বলেন, আমরা বোঝানোর পরও দুর্ভাগ্যবশত তারা যদি নির্ধারিত বিষয় অর্থাৎ নির্বাচনী ইস্যুতে না গিয়ে অন্য ইস্যুতে আঘাত করে- তাহলে তা ঠিক হবে না। এটা তাদের জন্যও খারাপ হবে। কারণ আমরা তাদের প্রয়োজনীয় আন্তর্জাতিক মানের পণ্য খুব কম দামে উৎপাদন করি। তাই আমরা ব্যবসায়ী হিসেবে মনে করি যে, তারা যেমন লাভবান হয়, আমরাও লাভবান হই। তাই আমরা আশা করি এই ধরনের ‘সমস্ত আশঙ্কা’ কেটে যাবে।

নির্বাচন ও রাজনীতির সঙ্গে পোশাক খাতের সরাসরি কোনো সংযোগ নেই: শফিউল ইসলাম মহিউদ্দিন

আপডেট সময় : ০২:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩