ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নাবী ধ্বসা রোগ প্রতিরোধী আলুর ট্রায়াল শুরু করেছে বিএআরআই

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ২৮৭ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং জীবপ্রযুক্তি বিভাগের বিজ্ঞানীগণ আজ গাজীপুরে গবেষণা মাঠে আলু রোপণের মাধ্যমে নাবী ধ্বসা রোগ প্রতিরোধী আলুর কনফাইন্ড ফিল্ড ট্রায়াল কার্যক্রম শুরু করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (জীবপ্রযুক্তি বিভাগ) ড. মাহমুদা খাতুন এবং ফামির্ং ফিউচার বাংলাদেশের প্রধান নির্বাহী মো. আরিফ হোসেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) ৩জ জীন সমৃদ্ধ নাবী ধ্বসা রোগ (লেট ব্লাইট) প্রতিরোধী আলুর জাত উন্নয়নে দেশের চারটি স্থানে কনফাইন্ড ফিল্ড ট্রায়াল কার্যক্রম শুরু করেছে। এই ফিল্ড ট্রায়াল করা হচ্ছে বিএআরআই’র-গাজীপুর, হাটহাজারী, মুন্সীগঞ্জ এবং রংপুর গবেষণা কেন্দ্রে। কনফাইন্ড ফিল্ড ট্রায়ালের উদ্দেশ্য হচ্ছে নাবী ধ্বসা রোগ (লেট ব্লাইট) প্রতিরোধে ৩জ জীন আলুর কার্যকারিতা মূল্যায়ন করা।

উল্লেখ্য, ফিড দ্য ফিউচার গ্লোবাল বায়োটেক পটেটো পার্টনারশিপ, মিশিগান স্টেট ইউনিভার্সিটি এবং ইউএসএআইডি’র মধ্যে অংশীদারিত্ব মূলক একটি প্রকল্প যা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কেনিয়া এবং নাইজেরিয়ার কৃষকদের জন্য ৩জ জীন সমৃদ্ধ লেট ব্লাইট প্রতিরোধী আলুর জাত উদ্ভাবন ও বাজারজাত করতে কাজ করে যাচ্ছে। গবেষণা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জীবপ্রযুক্তি বিভাগ। উক্ত প্রকল্প বাস্তবায়নে সহায়তায় আছে ফামির্ং ফিউচার বাংলাদেশ।

নাবী ধ্বসা রোগ প্রতিরোধী আলুর ট্রায়াল শুরু করেছে বিএআরআই

আপডেট সময় : ০৭:০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩