ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা

নানা আয়োজনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ২৭১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

গাজীপুর প্রতিনিধি :
নানা আয়োজনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার এ  উপলক্ষে সকালে ব্রির প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। পরে এক সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ব্রির সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে অতিথিবৃন্দ মাঠে ধান কাটার উৎসবে অংশগ্রহণ করেন। ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রি নবান্ন উৎসব আয়োজন কমিটির সদস্য সচিব এবং শস্যমান ও পুষ্টি বিভাগের প্রধান ড. মো. আনোয়ারুল হক। অন্যান্যের মধ্যে ব্রির বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিক প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। পরে নবান্ন উৎসব উপলক্ষে ব্রির সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে পিঠা ও পায়েস বিতরণ করা হয়।

ট্যাগস :

নানা আয়োজনে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে

আপডেট সময় : ০৪:৫৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪