ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট Logo শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Logo গেমসকম ২০২৬-এ ‘অরাস ইনফিনিটি’ নিয়ে গিগাবাইটের গেমিং প্লেগ্রাউন্ড গেমসকমে এআই ও গেমিংয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে হাজির অরাস Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান

নতুন নোটে বাদ পড়তে পারে শেখ মুজিবের ছবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ২৭৭ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

দেশের সব ধরনের ব্যাংক নোট থেকে বাদ দেওয়া হতে পারে শেখ মুজিবুর রহমানের ছবি। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয়। এসব নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকার সম্ভাবনা কম।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকার ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপাবে। এই চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি না রাখার চিন্তা করা হলেও পর্যায়ক্রমে সব ব্যাংক নোট থেকেই তার ছবি তুলে দেওয়া হতে পারে। যদিও নতুন নোট ছাপিয়ে বাজারে আসতে প্রায় দেড় বছরের বেশি সময় লাগতে পারে।

গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিশ শরমিন স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। সেখানে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠানোর অনুরোধ করা হয়েছে। নতুন নোট প্রচলনে কী ধরনের নকশা করা যায় তা বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ গ্রহণ করে দ্রুততম সময়ের জানাতে বলা হয়েছে।

দেশের ব্যাংক নোট হচ্ছে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট। যেগুলো বাংলাদেশ ব্যাংক বের করে। আর এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকার নোট ও ধাতব মুদ্রা হচ্ছে সরকারি মুদ্রা। এগুলো অর্থ বিভাগ বের করে। ১, ৫, ১০, ২৫ ও ৫০ পয়সাও সরকারি মুদ্রা হলেও এখন আর বের করা হয় না।

ট্যাগস :

নতুন নোটে বাদ পড়তে পারে শেখ মুজিবের ছবি

আপডেট সময় : ০৩:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪