ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে রেকর্ড ৪৭৭ জন হাসপাতালে ভর্তি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ৩১০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪০২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১১৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯১১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ বছর সারাদেশে ডেঙ্গুর জন্য ৪ হাজার ৬০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৫৭৫ জন এবং ঢাকার বাইরে ১০২৮ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪৩২ জন। ঢাকায় ২ হাজার ৬৩৭ জন এবং ঢাকার বাইরে ৭৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে রেকর্ড ৪৭৭ জন হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৬:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩