ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ২০০ গুণ বেশি টিকিটের আবেদন!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

অনেকেই বলছেন, ভারত-পাকিস্তান লড়াই আকর্ষণ হারিয়েছে। দুই প্রতিপক্ষের ম্যাচ ঠিক আগের মতো আর জমে না। তবে মাঠের খেলায়জমুক আর না জমুক, দর্শকদের কাছে এই দুই দলের লড়াইয়ের উত্তেজনা যে একটুও কমেনি, তা আরও একবার বোঝা গেল।

আগামী ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শুক্রবার থেকে শুরু হয়েছে ১০০ দিনের কাউন্টডাউন।

আগাম টিকিট বুকিং শুরু হয়েছে আগেই। সবচেয়ে লাভজনক ম্যাচ হওয়ায় প্রতিবারের মতো এবারও একই গ্রুপে রাখা হয়েছে ভারত-পাকিস্তানকে।

আগামী ৯ জুন দুই দল নিউইয়র্কের ৩৪,০০০ দর্শক ধারণক্ষমতার নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে। আইসিসি জানিয়েছে, এই ম্যাচের টিকিটের জন্য ২০০ গুণ বেশি আবেদন জমা পড়েছে।

এবার আইসিসি পাবলিক ব্যালটের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করেছে। ১৬১টি দেশের ৩ মিলিয়ন মানুষ সেখানে আবেদন করেছে। অবিক্রিত টিকিট কেনার শেষ দিন ছিল বৃহস্পতিবার। মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিতব্য ১৬টি ম্যাচের মধ্যে ৯টির সব টিকিট সেদিন বিক্রি হয়ে গেছে। যেখানে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেট জোনস এএফপিকে বলেন, বিশ্বকাপে ভারত-পাকিস্তান এমন একটি ম্যাচ যা নিয়ে সবার আগ্রহ রয়েছে। দুই দলই যুক্তরাষ্ট্রে খেলতে আসছে, দারুণ মজা। টিকিটের জন্য মানুষের এই আগ্রহ একটি বিস্ময়কর বিষয়। ব্যালট-প্রক্রিয়ায় দেখলাম, টিকিটের ব্যাপক চাহিদা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ২০০ গুণ বেশি টিকিটের আবেদন!

আপডেট সময় : ০৬:০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪