ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান

টানা কাজে কোমর ও পিঠে ব্যথা থেকে নিস্তার পেতে কিছু ব্যায়াম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ২৫৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
অনেকক্ষণ অফিসের চেয়ারে বসে খুব একাগ্রতার সঙ্গে কাজ করার পর একসময় অস্বস্তি শুরু হয়। তখন পিঠে হাত দিতে বাধ্য হন। কারণ ব্যথা কোমর থেকে পিঠে যায়, এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত কিছু ব্যায়াম করা উচিত। উদাহরণ স্বরূপ:

স্পাইন টুইস্ট রোল-
এই ব্যায়ামের জন্য মাদুরের উপর শুয়ে পড়ুন। তারপর দুই হাত দুই পাশে ছড়িয়ে কোমরের নিচের দিক থেকে বাঁকিয়ে এক পাশে রাখুন। যে পাশে আপনার পা রেখেছেন তার উল্টোদিকে রাখবেন দেহের উপরিভাগ। অর্থাৎ পা ডানদিকে থাকলে শরীরের উপরের অংশ বাম দিকে থাকবে। অন্য পায়ের ক্ষেত্রেও করুন।

ব্যাক এক্সটেনশন-
এই অনুশীলনের জন্যও একটি মাদুর প্রয়োজন হবে। দুই হাত মাথার দুই পাশে রাখুন এবং কোমরে ভর দিয়ে শরীরের উপরের অংশ হাত থেকে তোলার চেষ্টা করুন। এই প্রচেষ্টার কয়েক সেকেন্ড পরে বিশ্রামের অবস্থানে ফিরে আসুন। দৈনিক পাঁচ থেকে দশবারেই সুফল পাবেন।

স্পাইন টুইস্ট নিলিং-
ম্যাটে হামাগুড়ি দেয়ার ভঙ্গিতে যান। হামাগুড়ি দিতে হবে এমন না। ভঙ্গিটা অনুসরণ করুন। ওই অবস্থায় হাতের তালু এবং হাঁটুর ওপর ভর রাখুন। হাত সবসময় কাঁধের সমান্তরাল অবস্থায় রাখতে হবে। উরু কোমরের সমান্তরালে রাখবেন। এখন এক হাত উপর দিকে করুন এবং অন্য হাত গলার সামনে বাড়ান। ব্যথা করবে কিন্তু। তবে তীব্রতা বুঝে আস্তে আস্তে কোমরে থেকে দেহের উপরিভাগ বাঁকিয়ে রাখুন। কয়েক সেকেন্ড থাকুন। দিনে পাঁচ থেকে দশবার করা ভালো।

ইড বেন্ড রোল-
হাঁটু ভাঁজ করে মাটিতে বসতে হবে। এবার একপাশে ফিরে গিয়ে অন্য পা ছড়িয়ে দিন। একটি তোয়ালে নিন এবং তোয়ালের উভয় প্রান্ত মাথায় শক্ত করে ধরে রাখুন। যে পা মুড়ে রেখেছিলেন তা আস্তে আস্তে কোমর থেকে শরীরের উপরিভাগে বাঁকাতে চেষ্টা করেন। এভাবে ১০ সেকেন্ডের মত থাকবেন। শরীরের দুই পাশের জন্যই করার চেষ্টা করুন।

টানা কাজে কোমর ও পিঠে ব্যথা থেকে নিস্তার পেতে কিছু ব্যায়াম

আপডেট সময় : ০৫:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩