ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

জাবিতে অফলাইনে ক্লাশ শুরুর দাবিতে নবীনদের মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৪৭৯ বার পঠিত

জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২ আবর্তন) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীরা সশরীরে ক্লাস শুরুসহ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে।

১৫ জানুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো: ২০ জানুয়ারির মধ্যে আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া, জানুয়ারির শেষ সপ্তাহে সশরীরে ক্লাস শুরু করা, অফলাইনে ক্লাস চলাকালে ৩০ কর্মদিবসের মধ্যে কোন প্রকার পরীক্ষা না নেওয়া।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান তাদের কর্মসূচি থেকে সরে আসার অনুরোধ জানালে তা নাকচ করে দেয় শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা রেজিস্ট্রার আবু হাসানের সাথে সাক্ষাৎ করলে মৌখিক আশ্বাসে বিকাল সাড়ে তিনটায় কর্মসূচি স্থগিত করে তারা।

নৃবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারাবী বলেন, অনলাইনে ক্লাস করা অনেকের জন্য ব্যয়বহুল। আমাদের সবার আর্থিক অবস্থা এক রকম নয়। অনেকে এজন্যে নানা জটিলতার শিকার হচ্ছে। করোনা চলে গেছে অথচ, আমরা করোনার মতো অনলাইনে আছি। এতে আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। আমরা চাই অনতিবিলম্বে আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন করা হোক।
৫২তম আবর্তনের শিক্ষার্থী মুনা বলেন, একটি ব্যাচকে অনলাইনে রেখে পরবর্তী ব্যাচের ভর্তি পরীক্ষা নেওয়ার আয়োজন চলছে। আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও আমরা হলে থেকে সশরীরে ক্লাস করতে পারছিনা। এর চেয়ে দুঃখের ও লজ্জার কি হতে পারে? আমাদের দাবিগুলো বাস্তবায়িত না হলে আমরা নতুন কর্মসূচিতে যাবো।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, নতুন হল খোলার পরই ৫২ ব্যাচকে হলে আসন বরাদ্দ দিতে পারবো। এজন্য আরো কিছুদিন সময় দরকার। চলতি মাসের শেষ সপ্তাহে আসন বরাদ্দ দিতে পারবো এবং তখন থেকে সশরীরে ক্লাস শুরু হবে।

উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, আমরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরুর ব্যাপারে আন্তরিক। ইতোমধ্যে সকল প্রভোস্টদের উপস্থিতিতে প্রভোস্ট কমিটির মিটিংয়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা জানুয়ারির মধ্যে তাদের হলে আসন নিশ্চিত করে সরাসরি ক্লাস শুরুর ব্যাপারে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, গত বছরের ৩০ শে নভেম্বর থেকে আবাসন সংকটের অজুহাত দেখিয়ে ২০২২-২৩ সেশনের নবীন শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নবীন শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু না হতেই ১৫ জানুয়ারি থেকে পরবর্তী ব্যাচের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাবিতে অফলাইনে ক্লাশ শুরুর দাবিতে নবীনদের মানববন্ধন

আপডেট সময় : ০৭:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪