ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প

জাবিতে অত্যাধুনিক আইসিটি ল্যাব স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ২৪৫ বার পঠিত

জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হল, অনুষদ ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে আইসিটি ল্যাব স্থাপন করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক মোস্তফা কামাল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের পরিচালক অধ্যাপক এম শামীম কায়সার বলেন, ‘এ সমঝোতা স্মারক চুক্তির ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল, অনুষদ ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র এবং গ্রন্থাগারে আইসিটি ল্যাব স্থাপন করা হবে। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যৌথ গবেষণা, আইসিটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মশালা, ইন্টার্ণশিপ প্রভৃতি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। এই যৌথ প্রয়াস জাহাঙ্গীরনগরকে স্মার্ট ক্যাম্পাস হিসেবে রুপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. সামসুল আরেফিন বলেন, ‘বর্তমানে চাকরি পাওয়া নয়, বরং চাকরি দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। আমাদের রিজার্ভ মূলত গার্মেন্টস শিল্প ও রেমিট্যান্সের উপর। ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে আসলে গার্মেন্টস শিল্পের রপ্তানি সুবিধা অনেকটাই কমে যাবে। তাই দক্ষ জনশক্তি গড়ে তুলতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হার্ডওয়্যার প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘এ চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ লাভ করবে। এতে শিক্ষার্থীদের কর্মজীবনের নতুন দুয়ার খুলে যাবে। এ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বন্ধন রচিত হলো, তা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশা রাখি।’

অনুষ্ঠানে অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-সচিব মো. সালাউদ্দিন এবং উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন কোডার ট্রাস্ট-এর সিইও আজিজ আহমেদ।

অনুষ্ঠান শেষে ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে ইনভিশনিং ফিউচার বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-সচিব মো. সালাউদ্দিন এবং উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জাবিতে অত্যাধুনিক আইসিটি ল্যাব স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট সময় : ০৬:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩