ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা Logo তানিয়া বৃষ্টির অভিনয়ে মুগ্ধ দর্শক, ২২ ঘণ্টায় কত ভিউ? Logo বৃষ্টিতে হয়নি টস, আগেভাগেই লাঞ্চ সেঞ্চুরিয়নে Logo ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব Logo বৈঠক শেষে নাহিদ ইসলাম • ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

 জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৩৫৬ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কৃতি সন্তান পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ সাকি এম.পি আবারও দেশ ও এলাকার মুখ উজ্জ্বল করেছেন। তিনি সম্প্রতি  জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO যৌথভাবে আয়োজিত কার্যকর কর্মসংস্থানের মাধ্যমে সমৃদ্ধি শীর্ষক উচ্চ পর্যায়ের সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।  জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই সংলাপে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি যুব কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই অর্থনীতির মাধ্যমে সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তার যুক্তিনিষ্ঠ ও সময়োপযোগী বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। বাঞ্ছারামপুরের জন্য গর্বের মুহূর্ত জাতিসংঘের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে বাঞ্ছারামপুরের সন্তানের বক্তব্য দেশের সকলের জন্য গর্বের। তার এই অংশগ্রহণের মাধ্যমে বাঞ্ছারামপুর ও শুধু বাংলাদেশেই নয়, বিশ্ব দরবারেও অংশীদারিত্বের জায়গা করে নিয়েছে। আজ সকালে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন, বাঞ্ছারামপুরের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির বলিষ্ঠ নেতৃত্বে বাঞ্ছারামপুর উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে বলে আশা দেশ ও বাঞ্ছারামপুর বাসির। _জাতিসংঘে বাংলাদেশের পক্ষে বক্তব্যে দিয়ে দেশে ফেরার পর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ সাকি এম.পি.
ট্যাগস :

 জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি 

আপডেট সময় : ০৯:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬