ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে

গৃহযুদ্ধের কারণে তীব্র অনাহারের ঝুঁকিতে সুদানের ৫০ লাখ মানুষ!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ২১৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

গৃহযুদ্ধের কারণে সুদানের বেসামরিক নাগরিকরা চরম বিপর্যয়ের সম্মুখীন। খাদ্য সংকটও তীব্রভাবে দেখা দিয়েছে। এমতাবস্থায় জাতিসংঘ যুদ্ধরত পক্ষগুলোকে মানবিক সহায়তায় প্রবেশের অনুরোধ জানিয়েছে।

জাতিসংঘের তথ্যানুযায়ী, প্রায় বছরব্যাপী গৃহযুদ্ধের কারণে সুদানের ৫০ লাখ মানুষ তীব্র অনাহারের ঝুঁকিতে রয়েছে।

গত বছরের এপ্রিলে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান ও তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে যুদ্ধ শুরু হয়। হাজার হাজার মানুষ মারা গেছে। অবকাঠামো ধ্বংস হয়েছে, অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

যুদ্ধের কারণে দেশে মানবিক সংকট তৈরি হয়েছে। কারণ খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে।

এরই মধ্যে খাদ্য অনিরাপত্তার সম্মুখীন হয়েছেন অন্তত এক কোটি ৮০ লাখ সুদানি। এর মধ্যে ৫০ লাখ তীব্র অনাহারের ঝুঁকিতে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

জাতিসংঘের মতে, সুদানে ৭৩০,০০০ শিশু অপুষ্টিতে ভুগছে বলে মনে করা হচ্ছে।

গৃহযুদ্ধের কারণে তীব্র অনাহারের ঝুঁকিতে সুদানের ৫০ লাখ মানুষ!

আপডেট সময় : ০১:৪২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪