ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo কালাদরাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় করিম উদ্দিন চৌধুরী বাবু Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা

গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ১৯৫ বার পঠিত
গাজীপুর প্রতিনিধি :
উৎসবমুখর পরিবেশে গাজীপুরে শুরু হয়েছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। শনিবার বিকেলে ঐতিহ্যবাহী শহীদ বরকত স্টেডিয়ামে বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। এ সময় স্টেডিয়ামজুড়ে হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী ম্যাচে দিনাজপুরের শাইখ স্পোর্টসকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ম্যাচজুড়ে আক্রমণাত্মক ও পরিকল্পিত ফুটবল খেলে বিকেএসপি নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন। গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ১৬টি দল নকআউট পদ্ধতিতে অংশ নিচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম রাউন্ড শেষে বিজয়ী দলগুলো কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পেরিয়ে আগামী ১০ জুলাই ফাইনালে মুখোমুখি হবে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ বিকেএসপি, শাইখ স্পোর্টস (দিনাজপুর), কালিয়াকৈর একাদশ, ব্রহ্মপুত্র এক্সপ্রেস (ময়মনসিংহ), সানবান্ধা স্পোর্টিং ক্লাব (টাঙ্গাইল), স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি (নরসিংদী), কাপাসিয়া একাদশ, থ্রি ব্রাদার্স একাদশ (জামালপুর), একরাম স্মৃতি ফুটবল একাডেমি (মানিকগঞ্জ), ভাষানটেক ফুটবল ক্লাব (ঢাকা), বগুড়া জেলা দল, এসআরএফসি (ঠাকুরগাঁও), কুমিল্লা জেলা দল, টঙ্গী ফুটবল একাডেমি এবং ঝিনাইদহ জেলা দল। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হান্নান মিয়া হান্নু এবং সদস্য সচিব মো. আব্দুর রউফ বাবুল জানান, প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলকে ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ২ লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। পাশাপাশি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার থাকবে। উদ্বোধনী ম্যাচ ঘিরে শহীদ বরকত স্টেডিয়াম ও আশপাশের এলাকায় ছিল ব্যাপক উৎসবের আমেজ। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে টাঙানো হয় রঙিন ব্যানার-ফেস্টুন, নির্মাণ করা হয় একাধিক তোরণ। আয়োজকরা জানান, ‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। তাদের আশা, এ আয়োজন গাজীপুরে ফুটবলের বিকাশ ও নতুন প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ট্যাগস :

গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬