ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

গাজার আল-সিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৭৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলি বাহিনী গাজার সবচেয়ে বড় আল-সিফা হাসপাতালে অভিযান শুরু করেছে। রোগীদের পাশাপাশি আশ্রয় নিয়েছে হাজার হাজার ফিলিস্তিনি।

হাসপাতালের এক চিকিৎসক জানান, ইসরায়েলের অপারেশনের ফলে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের কর্মী ও ফিলিস্তিনি উদ্বাস্তুদের সরিয়ে নিতে বাধ্য করা হচ্ছে।

এক বিবৃতিতে হামাস হাইকমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে,  ‘আল-শিফা হাসপাতালে সামরিক অভিযানের জন্য দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্পূর্ণভাবে দায়ী। আল-শিফা হাসপাতালকে হামাস সামরিক প্রয়োজনে ব্যবহার করছে— ইসরায়েলের এমন মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করেই হাসপাতালে অভিযান চালানোর জন্য সবুজ সংকেত দিয়েছে পেন্টাগন; আর তার ফলাফল চলমান এই অভিযান। ’

ইসরায়েলের অভিযোগ, হামাসের সদস্যরা আল-শিফা হাসপাতালে লুকিয়ে তাদের সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হাসপাতালের হামাসের গোপন কমান্ড সেন্টার রয়েছে।

যদিও ইসরায়েলের এই অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে হামাস থেকে।

এদিকে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের নির্বাহী কর্মকর্তা বলেছেন, গাজায় ভয়াবহ বিপর্যয় ঘটেছে। উভয় পক্ষের সংঘর্ষের শিকার হচ্ছে শিশুরা।

তিনি বলেন, ধ্বংসস্তূপে অনেক নিখোঁজ শিশু চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণে গাজার হাসপাতালগুলো ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে ২২টি বন্ধ রয়েছে। জ্বালানির অভাব, ক্ষয়ক্ষতি, হামলা ও নিরাপত্তাহীনতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজায় বর্তমানে মাত্র ১৪টি হাসপাতাল চালু রয়েছে। কিন্তু এসব হাসপাতালে জীবন রক্ষাকারী সরঞ্জামের অভাব রয়েছে।

গাজার আল-সিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান

আপডেট সময় : ০২:১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩