ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ৩৫৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। তাছাড়া আহত হয়েছেন এক লাখ নয় হাজার ৩৭৮ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। নতুন বছরে অর্থাৎ ২০২৫ সালের প্রথম নয় দিনে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে অন্তত ৪৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিদিনিই সেখানে প্রাণঘাতী হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। এতে লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। গাজার পাশাপাশি পশ্চিমতীরেও নিয়মিত বিরতিতে অভিযান পরিচালানা করছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত রয়েছে ধরপাকড়। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইয়েমেনের সঙ্গে উত্তেজনা থামেনি। কারণ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা।অন্যদিকের হুথিদের লাগাম টেনে ধরতে ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

ট্যাগস :

গাজায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো

আপডেট সময় : ০৩:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫