ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন Logo শিশুটি মারা যাওয়ার পর বসতঘর থেকে উদ্ধার হলো বিষধর পদ্ম গোখরা

গাজায় গণহত্যার তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ২৭৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় নিহতের সংখ্যা ২৪,৫০০ ছুঁয়েছে। এদিকে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গণহত্যায় ইসরায়েলের বিরুদ্ধে স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলেছে যে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ৬১,৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। খবর আল জাজিরার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬৩ জন নিহত ও ৩৫০ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেক লাশ। অ্যাম্বুলেন্স ক্রু এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারা হামলার তীব্রতার কারণে তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের হত্যার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার (ওএইচসিএইচআর) বলেছে, ‘অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর প্রাণঘাতী হামলা উদ্বেগ বাড়িয়েছে। ইসরায়েলি বাহিনী অধিকৃত অঞ্চলে অভিযান জোরদার করছে এবং তারা বুধবার নাবলুসের বালাতা শরণার্থী শিবিরের কাছে একটি গাড়িতে বিমান হামলায় তিন শিশুসহ নয়জনকে হত্যা করেছে।

এদিকে, ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর রোববার এক প্রতিবেদনে বলেছে, অবরুদ্ধ গাজায় ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। গাজায় গত ১০০ দিনে ইসরায়েলি হামলায় নিহত, আহত ও নিখোঁজের সংখ্যা ১০০,০০০ ছুঁয়েছে। ইসরায়েলি হামলার ফলে বহু লোক দীর্ঘমেয়াদি প্রতিবন্ধী হয়ে পড়েছে।

গাজায় গণহত্যার তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

আপডেট সময় : ০২:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪