ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

গাজায় এখনো কোনো সহায়তা দেওয়া যায়নি: জাতিসংঘ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ৩৫৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

গাজায় এগারো সপ্তাহের অবরোধের পর সীমান্ত অতিক্রম করে ত্রাণের লরি আসলেও এখনো কোনো সহায়তা বিতরণ করা যায়নি বলে জানিয়েছে জাতিসংঘ।ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার গাজায় আটা, শিশু খাদ্য এবং ওষুধসহ ত্রাণের ৯৩টি ট্রাক প্রবেশ করেছে।কিন্তু জাতিসংঘ জানিয়েছে, কেরেম শালোম ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশে ত্রাণের ট্রাক পৌঁছালেও এখনও পর্যন্ত কোনো ত্রাণ বিতরণ করা হয়নি।জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, দলটি ওই অঞ্চলে প্রবেশ করতে ইসরায়েলের অনুমতির জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, তারা আমাদের গুদামে সেই সরবরাহগুলো আনতে সক্ষম হয়নি।আন্তর্জাতিক বিশেষজ্ঞরা আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে যখন সতর্ক করেছেন তখন রোববার ইসরায়েল গাজায় প্রাথমিকভাবে একটা পরিমাণের খাদ্য প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে।অন্যদিকে গাজায় ভয়াবহ সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের পাশাপাশি দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য।দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউজ অব কমন্সে জানিয়েছেন যে তারা ইসরায়েলের সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন।তিনি বলেছেন, আমরা ২০৩০ দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করবো। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এই সিদ্ধান্তকে দরকারি করে তুলেছে।তিনি আরও জানিয়েছেন যে ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে যে গাজায় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের অবরোধ ‘অসমর্থনযোগ্য’।

ট্যাগস :

গাজায় এখনো কোনো সহায়তা দেওয়া যায়নি: জাতিসংঘ

আপডেট সময় : ০৩:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫