ঢাকা ১২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

গণকবর থেকে চোখ-হাত বাঁধা অন্তত ৩০ ফিলিস্তিনির লাশ উদ্ধার!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২৫০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুলের বাইরে একটি গণকবর থেকে অন্তত ৩০ জন চোখ ও হাত বাঁধা ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইরান।

তেহরান বলেছে, নির্বিচারে বোমাবর্ষণ ও হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার পর দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের ঘরে ঘরে গিয়ে ঠাণ্ডা মাথায় হত্যা শুরু করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তার অফিসিয়াল এক্স (আগের টুইটার) পৃষ্ঠায় একটি পোস্টে বলেছেন যে বিশ্ব গাজা উপত্যকায় পশ্চিমাদের নৈতিক অধপতন জলজ্যান্ত দেখতে পাচ্ছে।

কানয়ানির পোস্ট অনুসারে, উত্তর গাজার একটি আবর্জনার স্তূপ থেকে অনেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বর্বর ইসরায়েলি সৈন্যরা এই হতভাগ্যদের চোখ বেঁধে এবং হাতকড়া পরিয়ে গুলি করে হত্যা করেছিল।

তিনি আরো বলেন, ইসরায়েলের নৈতিক অবক্ষয় কোনো নতুন বিষয় নয়, তবে তেল আবিবের পশ্চিমাদের অন্ধ সমর্থকরা মানবাধিকারের মুখে ধোঁয়া ওঠালেও তাদের নৈতিক অবক্ষয় সীমা ছাড়িয়ে গেছে।

ফিলিস্তিনি মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উত্তর গাজার বেইত লাহিয়া এলাকা থেকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর সেখানকার খলিফা বিন জায়েদ প্রাইমারি স্কুলের আঙ্গিনা থেকে অন্তত ৩০ বেসামরিক ফিলিস্তিনি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহের হাত ও চোখ বাঁধা ছিল।

ঠিক কখন এই হতভাগ্য ব্যক্তিদের হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রসঙ্গত, গত অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী ভয়াবহ গণহত্যা শুরু করলে ঘরবাড়ি হারানো হাজার হাজার ফিলিস্তিনি স্কুলে আশ্রয় নেয়।

পরবর্তীতে ডিসেম্বরে ইসরায়েলি সেনাবাহিনী আকাশ থেকে বোমাবর্ষণ করে অনেক ফিলিস্তিনিকে হত্যা করে এবং বাকিদের স্কুল থেকে বের করে দেয়। এরপর দখলদার বাহিনী ওই বিদ্যালয়ে ঘাঁটি স্থাপন করে সামরিক অভিযান শুরু করে।

গণকবর থেকে চোখ-হাত বাঁধা অন্তত ৩০ ফিলিস্তিনির লাশ উদ্ধার!

আপডেট সময় : ০৩:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪