ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

ক্যাপ্টেন্সি ছাড়তে হুমকির মুখোমুখি হয়েছিল তামিম!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

গত বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজের সময় হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তামিম অবসর ভেঙে দলে ফেরার ঘোষণা দেন। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে ফিরেছেনও এই ওপেনার। কিন্তু ভারতে বিশ্বকাপের আগে আবারও দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। এরপর থেকে এখন পর্যন্ত দলের বাইরে রয়েছেন তিনি।

দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয়ে মুখ খুললেন দেশ সেরা এই ব্যাটসম্যান।

ক্যাপ্টেন্সি ছাড়তে হুমকিও দেওয়া হয়েছিল জানিয়ে তামিম ইকবাল এক সাক্ষাৎকারে বলেন, সবার একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমার অবসর নেয়া কিংবা অধিনায়কত্ব ছাড়া আবেগী এবং হুট করে নেয়া সিদ্ধান্ত। আমার অধিনায়কত্ব ছাড়া মোটেও হুট করে নেওয়া সিদ্ধান্ত না।

হাথুরুসিংহে দায়িত্বে থাকলে দলে ফিরবেন কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘দলে ফেরা আমার জন্য কঠিন হবে (হাথুরুসিংহে দায়িত্বে থাকলে)। যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেতো তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, আমাকে ফেরাতে সব সিস্টেম পরিবর্তন করতে হবে এমন কথা আমি বলব না।

তামিমের বিশ্বকাপ দলে না থাকার বিষয়টি নিয়ে কথা বলেছিলেন সাকিব আল হাসান। একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি বলেছিলেন, তামিমের আচরণ বাচ্চাদের মতো। যেন আমার ব্যাট আমি খেলব। সে নিজের জন্য খেলে। দলের কথা চিন্তা করে না।

এ প্রসঙ্গে তামিম বলেন, আমি এমন মানুষ নই যে টিভি চ্যানেলের সামনে এসে আমার সতীর্থকে নিয়ে কথা বলব। প্রতিটি মানুষের নিজস্ব ব্যক্তিত্ব আছে। প্রতিটি মানুষের নিজস্ব চিন্তাধারা আছে। মিডিয়াতে এসে আমার সহকর্মীদের সম্পর্কে মন্তব্য করার ধরন আমি নই।

‘জাতীয় দলে ফিরলে আশা করি আবারও ওপেনিংয়ে থাকব’ বলেও জানিয়েছেন তামিম।

ক্যাপ্টেন্সি ছাড়তে হুমকির মুখোমুখি হয়েছিল তামিম!

আপডেট সময় : ০৬:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪