ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৫১ বার পঠিত

আলমগীর হোসেন আলম কুমিল্লা জেলা ব্যাুরো চিপ :
শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি সহ কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযানে শতাধিক সদস্য আটক কুমিল্লা প্রতিটি জায়গায় পুলিশের হানা চলমান রয়েছে কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযানের মধ্যে আলোচিত রতন গ্রুপের প্রধান রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ২০২২ সালে নগরীর মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রতনের বিরুদ্ধে শাহাদাত হত্যা মামলাসহ অস্ত্র ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন।

২০২২ সালে কুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপের’ মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে শাহাদাত নিহত হন। পরে এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রতনকে প্রধান আসামি করা হয়।

এদিকে সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উদ্বেগের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। রতন গ্রুপ, ঈগল গ্রুপসহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে শতাধিক সদস্যকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানে কুমিল্লার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক নেতৃবৃন্দও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের চলমান সাঁড়াশি অভিযানকে স্বাগত জানিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কারণে নগরীতে তাদের তৎপরতা অনেকাংশে কমে এসেছে। পুলিশের নিয়মিত টহল ও অভিযান জোরদার হওয়ায় অনেক কিশোর গ্যাং সদস্য আত্মগোপনে চলে গেছে বলেও স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন।

কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লার পুলিশ সুপার কঠোর অবস্থান নিয়েছেন বলেও স্থানীয় পর্যায়ে আলোচনা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আটক অভিযানের পর কোনো ধরনের তদবির এলে তদবিরকারীর পরিচয় প্রকাশ করা হবে—পুলিশ সুপারের এমন কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে পুলিশের চলমান অভিযানে কোনো ধরনের চাপ বা প্রভাব বিস্তারের সুযোগ কমেছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ দৈনিক বাংলাদেশ কন্ঠকে বলেন, সাংবাদিকদের বিভিন্ন সংবাদ প্রকাশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কর্মকাণ্ডের কারণে কুমিল্লায় কিশোর গ্যাং অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে। তিনি বলেন, পুলিশের নিয়মিত টহল আরও জোরদার করা প্রয়োজন। কোনো আড্ডাস্থলে সন্দেহজনকভাবে কিশোরদের অবস্থান দেখা গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নজরে এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি আরও বলেন, “আমরা সবাই কুমিল্লায় শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। এই কুমিল্লার স্থানীয় ব্যক্তিত্ব মাহবুব শিক্ষা কর্মকর্তা অবসরপ্রাপ্ত এই বিষয়ে দৈনিক বাংলাদেশ কন্ঠকে জানান কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকলে নগরীতে অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।”

গ্রেপ্তারের পর রতনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের এই অভিযান আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।দৈনিক বাংলাদেশ কন্ঠের কুমিল্লা জেলা ব্যাুরো চিপ আলমগীর হোসেন আলম তিনি বলেন কিশোর গ্যাং এর আমাদের নিয়মিত আপডেট সামনে আরো আসবে।

ট্যাগস :

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬