ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

কমলো জ্বালানি তেলের দাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ২২২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিশ্ববাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এর আগে চীনের দেয়া প্রণোদনা প্যাকেজের কারণে সোমবার পর্যন্ত টানা ৫ দিন জ্বালানির দাম ঊর্ধ্বমুখী ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, আজ মার্কিন কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক তথ্য প্রকাশ করার বোঝা যাবে দাম আরো কমবে নাকি আবারো বাড়বে।চলতি সপ্তাহের শেষ দিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক দেশটির অর্থনৈতিক তথ্যের প্রতিবেদন প্রকাশ করবে। এর জন্য বর্তমানের মার্কিন ডলারের মান শক্তিশালী অবস্থানে থাকায় সোমবার (৬ জানুয়ারি) থেকে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে।ট্রেডিং ইকনোমিকসের বাজার তথ্য, ব্রেন্ট ক্রুডের দাম সোমবার ২৮ সেন্ট আর মঙ্গলবার (৭ জানুয়ারি) লেনদেনের শুরুতে দশমিক শূন্য ৬ সেন্ট কমে ব্যারেল প্রতি ৭৬ ডলার ২৪ সেন্টে নেমে যায়। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম সোম ও মঙ্গলবার দুইদিনে প্রতি ব্যারেলে ৪০ সেন্ট কমে নামে ৭৩ ডলার ৪৩ সেন্টে এর আগে শীত বেড়ে যাওয়ায় জ্বালানির চাহিদা বেড়ে যাওয়া এবং চীনের প্রণোদনা প্যাকেজকে কেন্দ্র করে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির পালে হাওয়া লাগতে পারে, এমন সম্ভাবনাকে সামনে রেখে টানা পাঁচ সেশনের লেনদেনে উর্ধ্বমুখী ছিল জ্বালানি তেলের বাজার। তবে ডলারের অবস্থান শক্তিশালী হওয়ায় ফের কমতে থাকে অপরিশোধিত তেলের দাম। পাশাপাশি বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের অর্থনৈতিক প্রতিবেদেন প্রকাশের দিকে তাকিয়ে আছেন। চলতি সপ্তাহের বুধবার ফেডের মিটিংয়ের এই প্রতিবেদন প্রকাশ

ট্যাগস :

কমলো জ্বালানি তেলের দাম

আপডেট সময় : ০২:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫