ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ওমানে গিজার রপ্তানি শুরু করলো আরএফএল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ১৮৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গিজার রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত রংপুর মেটালের নিজস্ব কারখানা থেকে গিজারের চালান ওমানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, আমাদের লক্ষ্য প্রাণ-আরএফএল গ্রুপের সব পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিয়ে দেশের রপ্তানি সম্প্রসারণ করা। সারাবিশ্বে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের গিজারের বাজার রয়েছে। এক্ষেত্রে আমাদের গিজার রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, আরএফএল গিজার দেশের প্রথম এনামেল কোটেড ইনার ট্যাঙ্ক বিশিষ্ট গিজার যা পানি ৪৮ ঘণ্টা পর্যন্ত গরম রাখে। গুণগতমানের কারণে ক্রেতাদের কাছে আরএফএল গিজারের ভালো চাহিদা তৈরি হয়েছে। আগামীতে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, পাকিস্তান, কাজাখস্তান ও আফ্রিকার কয়েকটি দেশে গিজার রপ্তানির পরিকল্পনা রয়েছে।

ক্রেতারা যেন সাশ্রয়ীমূল্যে পছন্দের গিজার পেতে পারেন সেজন্য বাজারে আরএফএল এর বিভিন্ন মডেলের গিজার রয়েছে। এসব গিজার মডেল ভেদে ৩১০০ থেকে শুরু করে সর্বোচ্চ ১৬৮০০ টাকায় কিনবে পারবেন। আরএফএল বেস্ট বাই ও ডিলারশপের পাশাপাশি অথবা ডটকমসহ কেনাকাটার অনলাইন মাধ্যমগুলো থেকেও আরএফএল গিজার পাওয়া যাবে।

ট্যাগস :

ওমানে গিজার রপ্তানি শুরু করলো আরএফএল

আপডেট সময় : ০৩:১৯:১০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪