ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

এফবিসিসিআই-রিহ্যাব বৈঠক, ড্যাপে ফারের বৈষম্য দূরের দাবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ২৯১ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বৈষম্যমূলক ড্যাপের কারণে জনমানুষের মনে ক্ষোভ বিরাজ করছে বলে জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নেতারা। তাদের দাবি, ড্যাপ বাতিল করে দ্রুত এ বিষয়ে সমাধান না করলে জনমানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে।

রোববার (২৭ অক্টোবর) বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে রিহ্যাব প্রতিনিধি দলের সাক্ষাতকালে এ দাবি জানায় রিহ্যাব। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক।

বৈঠকে রিহ্যাব নেতারা বলেন, বৈষম্যমূলক ড্যাপের কারণে জনমানুষের মনে ক্ষোভ বিরাজ করছে। ড্যাপ বাতিল করে দ্রুত এ বিষয়ে সমাধান না করলে জনমানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে। রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স আব্দুর রাজ্জাক ড্যাপে ফার এর বৈষম্য দূরীকরণ এবং নির্মাণ বিধিমালা সংস্কারে এফবিসিসিআই এর সহযোগিতা কামনা করেন।

এফবিসিসিআই এর প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, রিহ্যাবের যৌক্তিক দাবির সঙ্গে তারা সব সময় রয়েছে। এ বিষয়ে প্রয়োজনে এফবিসিসিআই, রাজউক, রিহ্যাব এবং গৃহায়ন কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ সভা করার কথা বলেন তিনি।

ট্যাগস :

এফবিসিসিআই-রিহ্যাব বৈঠক, ড্যাপে ফারের বৈষম্য দূরের দাবি

আপডেট সময় : ০৩:৩৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪