ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

এপ্রিলে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ, ১২ দিনে এসেছে প্রায় ৮৮ কোটি ডলার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭২৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বরাবরের মতো এবারও ঈদুল ফিতরের কারণে রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়েছে। চলতি এপ্রিলের প্রথম ১২ দিনে ৮৭ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশে প্রতিদিন গড়ে ৭৩.১ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আর বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা) এপ্রিলের প্রথম ১২ দিনে দেশে এসেছে ৯ হাজার ৬৪৮ কোটি টাকা। সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এপ্রিলের প্রথম ১২ দিনে দেশে ৮৭৭.১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১ থেকে ৫ এপ্রিল দেশে এসেছে ৪৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার এবং ৬ থেকে ১২ এপ্রিল দেশে এসেছে ৪ কোটি ২৬ লাখ ১৬ লাখ ৮০ হাজার ডলার। অন্যদিকে, গত মার্চ ও ফেব্রুয়ারির একই সময়ে যথাক্রমে ৮১.৪৮ মিলিয়ন এবং ৮৬.২৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। সে হিসেবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের প্রথম ১২ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ২৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ২৬ লাখ ৭০ হাজার ডলার এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-মার্চ) রেমিটেন্স এসেছে ১ হাজার ৮৬৬ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছরে রেমিটেন্স এসেছে ২ হাজার ১৬১ মিলিয়ন ডলার। এর আগে ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২ হাজার ১০৩ মিলিয়ন ডলার, ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ মিলিয়ন ডলার। এছাড়াও ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ মিলিয়ন ৩ মিলিয়ন মার্কিন ডলার, ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৬৩১ মিলিয়ন ডলার, ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ মিলিয়ন ডলার, ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ২৭৬ মিলিয়ন ডলার ৯৪ মিলিয়ন ডলার, ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯৩ মিলিয়ন ডলার এবং ২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৫৩১ মিলিয়ন ৬৯ মিলিয়ন ডলার রেমিটেন্স দেশে পাঠানো হয়েছে।

এপ্রিলে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ, ১২ দিনে এসেছে প্রায় ৮৮ কোটি ডলার

আপডেট সময় : ০৪:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪