ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

এক মাসে কমেছে এজেন্ট ব্যাংকিং-এ ঋণ বিতরণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

চলতি অর্থবছরের ডিসেম্বর মাসে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ৭৫৫ কোটি ৮২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর আগের মাসে বিতরণ করা হয়েছিল ৮৫৪ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ এক মাসে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ কমেছে ৯৯ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে তিন হাজার ৯৩৪ কোটি ৮৩ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে জুলাই মাসে বিতরণ করা হয়েছে ৪৫২ কোটি ৪৫ লাখ টাকা। আর আগস্ট মাসে ৮৪৩ কোটি ৫৭ লাখ টাকা, সেপ্টেম্বর মাসে ৬৭১ কোটি ২০ লাখ টাকা, অক্টোবর মাসে ৮০৯ কোটি ৩২ লাখ টাকা, নভেম্বর মাসে ৮৫৪ কোটি ৯১ লাখ টাকা এবং ডিসেম্বর মাসে বিতরণ হয়েছে ৭৫৫ কোটি ৮২ লাখ টাকা।

ডিসেম্বরে শেষ হওয়া মাসে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের প্রান্তিক এলাকায় ৫০১ কোটি ৮০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। আর শহর এলাকায় ২৫৪ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

২০১৪ সালে দেশের ব্যাংকিং খাতে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়। ২০২৩ সালের ডিসেম্বরের শেষ নাগাদ সারাদেশে পাড়া-মহল্লা ও হাটবাজারে এ ধরনের এজেন্টের সংখ্যা দাঁড়ায় ১৫ হাজার ৭৫৭ জন। আর এজেন্ট ব্যাংকিং আউটলেট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬০১টি।

এজেন্ট ব্যাংকিংয়ের উন্নয়নে গত এক বছরে আমানত বেড়েছে ৬ হাজার ২১৫ কোটি টাকা। ২০২২ সালে এর পরিমাণ ছিল ২৯ হাজার ৬৮৭ কোটি টাকা। ডিসেম্বর ২০২৩ প্রান্তিকে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯০২ কোটি টাকা।

এজেন্ট ব্যাংকিং মূলত আমানত সংগ্রহ নিয়ে কাজ করে। প্রত্যন্ত অঞ্চলে ঋণ বিতরণের মতো জনবল এবং নিরাপদ ঋণ বিতরণ কাঠামো এখনও তৈরি হয়নি। এ কারণে ঋণ বিতরণে পিছিয়ে আছে এজেন্ট ব্যাংকিং।

এক মাসে কমেছে এজেন্ট ব্যাংকিং-এ ঋণ বিতরণ

আপডেট সময় : ০৩:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪