ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে

উত্তর গাজায় পানিশূন্যতা ও অপুষ্টিতে ৬ শিশুর মৃত্যু!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ২৬০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর গাজার কামাল আদওয়ান এবং আল-শিফা হাসপাতালে পানিশূন্যতা ও অপুষ্টিতে ছয় শিশু মারা গেছে। অন্যদের অবস্থা আশঙ্কাজনক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে এখনও অনেক পথ বাকি।

জাতিসংঘের মানবিক সংস্থা বলেছে, মানবিক সংস্থাগুলো গাজায় প্রবেশ করতে পারছে না। তাছাড়া তাদের ওপরও হামলা হচ্ছে।

৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ২৯,৯৫৪ জন মারা গেছে। আহত হয়েছেন ৭০ হাজারের বেশি।

ব্যাপকভাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় হতাহতের সংখ্যা বাড়ছেই। সেখানেই থেমে নেই ইসরায়েলি বাহিনীর আগ্রাসন।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যে তিনি আশা করছেন যে আগামী সোমবারের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি হতে পারে। তিনি আরও বলেন, “আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে আমরা যুদ্ধবিরতির কাছাকাছি আছি।”

উত্তর গাজায় পানিশূন্যতা ও অপুষ্টিতে ৬ শিশুর মৃত্যু!

আপডেট সময় : ০৫:৩৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪