ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতৃত্বে মাহমুদুল-ইউসুব

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৪৩৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

সাকিব আসলাম, ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুব আলী। রবিবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সাকসেস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে ইবি শাখার সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হয় এবং সেক্রেটারি মনোনীত করা হয়। এসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বিজ্ঞান সম্পাদক ডা. আবিদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। মনোনীত সেক্রেটারি ইউসুব আলী বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা আল্লাহ তায়ালার দেওয়া আমানত। এতো বড় আমানতের জন্য আমি প্রস্তুত ছিলাম না। তবে যেহেতু দায়িত্ব অর্পিত হয়েছে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই দায়িত্ব পালন করতে চাই। ছাত্রজনতার ২৪ এর জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের জায়গা থেকে সাধারণ ছাত্রদের প্রত্যাশিত ক্যাম্পাস গড়তে সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আরও বলেন, এই ক্যাম্পাস গড়তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, সকল মতের, সকল ধর্মের এবং সকল শিক্ষার্থীদের সঙ্গে একত্রে হাতে-হাত ও কাঁধে-কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। উল্লেখ্য, নব-নির্বাচিত সভাপতি এর পূর্বে যথাক্রমে বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি, অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, এইচ আর ডি সম্পাদক, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক ও বঙ্গবন্ধু হল সভাপতির দায়িত্ব পালন করেছেন। এদিকে নব-মনোনীত সেক্রেটারি ইউসুফ আলী এর আগে বিশ্ববিদ্যালয়ের অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, সাহিত্য সম্পাদক ও সহকারী এইচ আর ডি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের নেতৃত্বে মাহমুদুল-ইউসুব

আপডেট সময় : ০৩:৩৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫