ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় Logo আইজিপিসহ পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য Logo ব্রাহ্মণবাড়িয়ায় কাশবনে হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার Logo নজরুলের চেতনায় আলোকিত প্রজন্ম গড়ার আহ্বান Logo সাতক্ষীরার এমপির সঙ্গে সম্পর্কে জড়ানোর মূল হোতা শ্যালক ওবায়দুর: মরিয়মের বাবা Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন

ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৮৩ মসজিদ ধ্বংস

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ২১৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে বহু ভবন ধ্বংস হয়েছে। ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৮৩টি মসজিদ ধ্বংস হয়েছে। এছাড়া আরও ১৭০টি মসজিদ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে মসজিদে হামলা চালাচ্ছে। অন্যদিকে, ইসরায়েলি বাহিনীর মতে, হামাস মসজিদগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করে হামলা চালাচ্ছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। এরপর পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা শুরু করে। এরপর থেকে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি নারী ও শিশুসহ শত শত মানুষকে হতাহত হচ্ছে।

এদিকে গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ১৭ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, মধ্যরাতের বিমান হামলায় নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থী শিবিরে হামলায় বেশ কয়েকজন আহতও হয়েছেন। শরণার্থী শিবিরটি মধ্য গাজায় অবস্থিত।

অন্যদিকে, জাবালিয়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলার পর ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরো কয়েকজন আটকে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৮৩ মসজিদ ধ্বংস

আপডেট সময় : ০১:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩