ইতালির ভেনিসে AR HELP SERVICE এর শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৬:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ২৭১ বার পঠিত

সোহানুর রহমান উজ্জ্বল, ইতালি প্রতিনিধি:
ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা অনেক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকেন শুধুমাত্র ইতালিয়ান ভাষা সংক্রান্ত কারণে। বর্তমানে ইতালিয়ান সরকারের অধিনে বিভিন্ন শহরে অন্যান্য ভাষাবাসীর পাশাপাশি বাংলাদেশিরাও কাফ অফিসের মাধ্যমে অনেক ধরণের সুযোগ সুবিধা পাচ্ছেন। ইতালি ভেনিস মেস্ত্রে সেন্টারের সন্নিকটে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের লক্ষ্যে শুভ উদ্বোধন করা হয়েছে AR HELP SERVICE। প্রতিষ্ঠানের ফাউন্ডার মোঃ মশিউর রহমানের পরিচালনায় উপস্থিত আমন্ত্রিত অতিথিরা লাল ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে অফিসের যাত্রা শুরু করেন।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলা কমিউনিটির আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা অত্যন্ত আনন্দিত হয়ে তারা বলেন, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী কমিউনিটিকে মোঃ মশিউর রহমান বিভিন্ন সেবার মাধ্যমে ইতিমধ্যেই সুনাম অর্জন করেছেন। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এবং তারা প্রতিষ্ঠানের উত্তর উত্তর সফলতা কামনা করে শুভেচ্ছা জানান এবং প্রবাসীদের শতভাগ সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে AR HELP SERVICE পরিচালিত হবে বলে আশা ব্যক্ত করেন।
এসময় অফিসের স্বত্বধিকারী মোঃ মশিউর রহমান বলেন, আমাদের এই অফিসের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগত অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের সার্ভিস-কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বিপুল সংখ্যক মানুষদের আইনগত বিষয়ে পরামর্শ দেওয়াই আমাদের উদ্দেশ্য।
তিনি আরো বলেন, অনেক প্রবাসীদের মাঝে আইনগত কোনো ধারণাও নেই। পাশাপাশি ইতালিয়ান ভাষা নিয়েও সমস্যায় পড়তে হয়। ফলে প্রবাস জীবনে তারা নানা শোষণ ও বঞ্চনার শিকার হন। আর এ সমস্যার দূর করতে এই সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এবং তিনি AR HELP SERVICE পক্ষ থেকে প্রবাসীদের যেকোনো ধরনের আইন বিষয়ক নানা তথ্য ও সহযোগিতা সেবা দেবেন বলে আশ্বস্ত করেন।














