ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী Logo জয়ের দিনে পিএসজির দুঃসংবাদ, গুরুতর চোটে মাঠ ছাড়লেন দেজিরে দুয়ে Logo বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে জালিয়াতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ Logo পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই : ডিএই Logo ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা Logo ধামরাইয়ে খিচুড়ি নিয়ে বিরোধে যুবককে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে Logo ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল Logo ৩০০ বছরের পুরোনো দিঘির পাড়ে ‘ইত্যাদি’, থাকছে যেসব আয়োজন

আলুর দাম কমলেও এখনো ঝাঁঝালো পেঁয়াজ-আদা-রসুনের বাজার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বেশ কিছুদিন ধরেই অস্থির হয়ে থাকা নিত্যপণ্যের বাজারে স্বস্তি এনেছে আলু। প্রকারভেদে ৫ টাকা কমে প্রতি কেজি ২৬ টাকা থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আলুর দাম কমলেও, এখনো ঝাঁঝ দেখাচ্ছে পেঁয়াজ, আদা ও রসুন।

এমনকি শীতের শেষের দিকে রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি। গ্রীষ্মকালীন সবজি পাওয়া গেলেও দাম আকাশচুম্বী।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

পবিত্র শবে বরাতের ছুটি থাকায় বাজারে ক্রেতাদের ভিড় খুব কম দেখা গেছে। ক্রেতা কম হলেও দাম কমেনি সবজির। বরং শীতকালীন প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। এছাড়া গ্রীষ্মকালীন সবজি ১০০ টাকার নিচে কিনতে পারছেন না ক্রেতারা।

বাজারে প্রতি কেজি মুলা ৪০ টাকা, শিম ৫০ থেকে ৮০ টাকা, ফুলকপি-বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা, ব্রকলি ৫০ টাকা, পাকা টমেটো ৪০ টাকা, লাউ ৬০ থেকে ১০০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, করলা ১৪০ টাকা, ঢেঁড়স ১২০ টাকা, বরবটি ১৪০ টাকায়, কাঁচা টমেটো ৩০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, খিরাই ৬০ থেকে ৮০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৪০ থেকে ৫০ টাকা, ধনে পাতা কেজি ১০০ থেকে ১২০ টাকা, পেঁয়াজের কলি ৫০ টাকা এবং গাজর ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া গ্রীষ্মকালীন সবজির মধ্যে কচুরমুখী ১০০ টাকা, শসা ১০০ টাকা, ধুন্দুল ১০০ টাকা, জালি কুমড়া ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, পটল ১৪০ টাকা এবং সজনে ডাটা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। লেবুর হালি ৪০ থেকে ৫০ টাকা, কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে।

এ বিষয়ে বাজারের সবজি বিক্রেতারা জানিয়েছেন, ছুটির দিনে বাজারে ক্রেতাদের উপস্থিতি কম, ফলে বিক্রিও কম। বাজারে শীতকালীন সবজি পাওয়া গেলেও দাম বেড়েছে। গরমের সবজিও পাওয়া যাচ্ছে তবে দাম বেশি। শুধু আলুর দামই কমেছে। অন্যান্য সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

এদিকে পেঁয়াজের মৌসুম শুরু হয়েছে। তারপরও সংকট দেখিয়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকায়। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। এছাড়া চীনা আদা প্রতি কেজি ১৮০ টাকা এবং ভারতীয় আদা প্রতি কেজি ২০০ টাকা। চীনা রসুন ১৮০ টাকা ও দেশি রসুন ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা আরও বলেন, বাজারে এখন নতুন আলু পাওয়া যাওয়ায়, ৫ টাকা কমে আলু বিক্রি হচ্ছে ২৬ থেকে ৩০ টাকা কেজিতে। আলুর দাম কমলেও পেঁয়াজের দাম কমেনি। এখন পেঁয়াজের মৌসুমে হলেও কমছে না দাম।

আলুর দাম কমলেও এখনো ঝাঁঝালো পেঁয়াজ-আদা-রসুনের বাজার

আপডেট সময় : ০২:৫৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪