ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে Logo কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ব্র্যাকের নারী কর্মীর Logo ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ১৩০ রোগী, মেঝে-বারান্দায় চিকিৎসা Logo নতুন প্রজন্মের জন্য নতুন Flagship: helio110 Logo ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ে ছাই ১০ ঘর, নিঃস্ব ১৪ পরিবার Logo ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ২১৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে। রবিবার (১৭ মার্চ) প্রাদেশিক ট্রাফিক বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

হেলমান্দ প্রদেশের ট্রাফিক কর্মকর্তা কাদরতুল্লাহ বলেছেন, দক্ষিণ কান্দাহার এবং পশ্চিম হেরাত প্রদেশের মধ্যে প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। রোববার সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি জ্বালানি ট্যাংকারকে ধাক্কা দেয়।

হেলমান্দের ট্রাফিক অফিসার কুদরতুল্লাহ বলেন, একটি মোটরসাইকেল পেছন থেকে যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় এবং বাসটি বিপরীত দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারকে ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

হেলমান্দ পুলিশের প্রধান মুখপাত্র হিজাতুল্লাহ হাক্কানি বলেছেন, আহত ৩৮ জনের মধ্যে ১১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তার নাজুক অবস্থা এবং চালকদের বেপরোয়াতার কারণে আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত

আপডেট সময় : ০১:৪৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪