সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক বাজারে কমলো জ্বালানি তেলের দাম
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ২৫৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। আশঙ্কা করা হচ্ছে সুদের উচ্চ হারের কারণে তেলের চাহিদা কমতে পারে।
বুধবার (৪ অক্টোবর) প্রথম দিকে ব্রেন্ট ক্রুড ৬ সেন্ট কমে ব্যারেল প্রতি ৯০.৮৬ ডলারে নেমে আসে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডয়েটের দাম ৫ সেন্ট কমে ৮৯ দশমিক ১৮ ডলারে কেনাবেচা হয়েছে।
একদিকে উচ্চ সুদের হার, অন্যদিকে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে তেলের চাহিদা কমে যাচ্ছে। কারণ দুর্বল মুদ্রায় তেল কেনা ব্যয়বহুল।
আইজি এর বাজার বিশ্লেষক ইয়েপ জুন রং বলেছেন, ফেডারেল রিজার্ভ একটি স্থিতিস্থাপক শ্রমবাজারের কারণে দীর্ঘমেয়াদে সুদের হার উচ্চ রাখতে পারে।
অন্যদিকে বৈঠকে বসতে যাচ্ছে তেল উৎপাদনকারীদের সংগঠন ওপেক প্লাস।
























