ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আজ থেকে শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ২১০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫, দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা, আজ (৬ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের হলরুমে শুরু হচ্ছে। বাংলাদেশ মনিটরের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।এবারের মেলায় দেশ-বিদেশের ৪৫টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যার মধ্যে রয়েছে—জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর এবং আর্থিক প্রতিষ্ঠান। বিদেশি অংশগ্রহণকারীদের মধ্যে থাকছে জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান। এবারের ট্রাভেল মার্টের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আয়োজকরা জানিয়েছেন, মেলায় আগত দর্শনার্থীদের জন্য দেশি-বিদেশি এয়ারলাইনস আকর্ষণীয় ট্রাভেল প্যাকেজ ও বিমান টিকিটের ওপর বিশেষ মূল্যছাড় দেবে।   মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। জনপ্রতি প্রবেশ ফি নির্ধারিত হয়েছে ৫০ টাকা। দর্শনার্থীরা প্রবেশ টিকিটের মাধ্যমে র‍্যাফল ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন, যেখানে আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি বিনামূল্যে বিমান টিকিট জেতার সুযোগ থাকছে।

ট্যাগস :

আজ থেকে শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা

আপডেট সময় : ০১:৫২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫