ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো Logo তার বিজ্ঞাপন-নাটক দিয়েই উত্থান সোহেল খানের, যা লিখলেন ফারুকী Logo উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ • আত্মবিশ্বাসী রিয়ালের সামনে পিএসভি Logo ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুমোদন পেছালো পেন্টাগন Logo শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন নাকি হেঁটে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে: তথ্য উপদেষ্টা Logo ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি Logo রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে রাজাপুর থানা হানাদারমুক্ত দিবস উদযাপন Logo স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন Logo বছরে ৩৮৪ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষে এশিয়ার দেশ Logo এইচএসসি পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন

অলরাউন্ডারের সিংহাসন হারালেন সাকিব!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ২০১৯ থেকে টানা পাঁচ বছর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। বুধবার আইসিসির আপডেট করা র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী তাকে ছাড়িয়ে গেছেন।

নবী ৩১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে, সাকিব ৩১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ২৮৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, আফগানিস্তানের রশিদ খান ও পাপুয়া নিউগিনির আসাদ ভালা আছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নবী। উইকেটও পেয়েছেন। দুর্দান্ত এই পারফরম্যান্সের ওপর ভর করেই সাকিবকে ছাড়িয়ে গেছেন তিনি। এছাড়া ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছেন এই আফগান।

অন্যদিকে সাকিবের পতনের কারণ হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে তার অনুপস্থিতি। ভারতের মাটিতে শেষ ওয়ানডে বিশ্বকাপ তার জন্য বিপর্যয়। এই ইভেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলকে জয় এনে দিলেও আঙুলের চোটে ছিটকে যান সাকিব। এরপর থেকে তিনি আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। চোখের সমস্যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও খেলছেন না সাকিব। যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে।

তবে ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। সাকিবের রেটিং পয়েন্ট ২৫৬। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের রেটিং ২১৭।

অলরাউন্ডারের সিংহাসন হারালেন সাকিব!

আপডেট সময় : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪