ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

অলরাউন্ডারের সিংহাসন হারালেন সাকিব!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ২০১৯ থেকে টানা পাঁচ বছর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। বুধবার আইসিসির আপডেট করা র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী তাকে ছাড়িয়ে গেছেন।

নবী ৩১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে, সাকিব ৩১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ২৮৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, আফগানিস্তানের রশিদ খান ও পাপুয়া নিউগিনির আসাদ ভালা আছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নবী। উইকেটও পেয়েছেন। দুর্দান্ত এই পারফরম্যান্সের ওপর ভর করেই সাকিবকে ছাড়িয়ে গেছেন তিনি। এছাড়া ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছেন এই আফগান।

অন্যদিকে সাকিবের পতনের কারণ হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে তার অনুপস্থিতি। ভারতের মাটিতে শেষ ওয়ানডে বিশ্বকাপ তার জন্য বিপর্যয়। এই ইভেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলকে জয় এনে দিলেও আঙুলের চোটে ছিটকে যান সাকিব। এরপর থেকে তিনি আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। চোখের সমস্যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেও খেলছেন না সাকিব। যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে।

তবে ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। সাকিবের রেটিং পয়েন্ট ২৫৬। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের রেটিং ২১৭।

অলরাউন্ডারের সিংহাসন হারালেন সাকিব!

আপডেট সময় : ০৫:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪