সংবাদ শিরোনাম :
অর্থনৈতিক উন্নয়ন গতিশীল রাখতে এবারের বাজেটে ধারাবাহিকতা থাকবে: অর্থমন্ত্রী
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০২:১৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ২৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিশেষ কোন চাপ নেই, অর্থনৈতিক উন্নয়ন গতিশীল রাখতে এবারের বাজেটে ধারাবাহিকতা থাকছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১ জুন) সকালে অর্থমন্ত্রী নিজ বাসায় সাংবাদিকদের এ কথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটেও বরাবরের মতো দরিদ্র জনগণের কথা ভাবা হয়েছে। এবার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বলয় বিপুল আকারে বাড়ছে।
অর্থমন্ত্রী বলেন, এই বাজেট দিয়ে সরকার সফল হবে। সরকার এদেশের জনগণকে ঠকাবে না। কাউকে গরিব করে সরকার কিছু অর্জন করতে চায় না।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মনে করেন, প্রস্তাবিত বাজেট দিয়ে সরকার ও জনগণ উভয়েরই জয় হবে।

























