ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সমাজ ও পরিবারের শান্তি রক্ষা করতে হলে সবার আগে মাদকমুক্ত সমাজ গড়তে হবে এমপি শ্যামল Logo বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী  Logo বহিষ্কৃত এমপি নজরুলকে ঘিরে নতুন অভিযোগ, বাড়ছে রাজনৈতিক বিতর্ক Logo এবার দেশের সব ধরনের দুধে মিলল মাইক্রোপ্লাস্টিক Logo ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন  Logo কৃষিপণ্য রপ্তানি বাড়াতে সরকার কাজ করছে: কৃষিমন্ত্রী Logo ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী: যুগোপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনে জোর Logo টঙ্গীতে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় সড়ক দুর্ঘটনা নিহত প্রবাসী স্বামী, স্ত্রী সুমার অবস্থা আশঙ্কাজনক Logo ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে জব্দ করা প্রায় ৩৩ কোটি টাকার চালান ধ্বংস

অবরোধে চাহিদা কম:কমেছে ব্রয়লার মুরগী ও ডিমের দাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২৫৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঢাকার বাজারে ব্রয়লার মুরগির দাম অনেকটাই কমে গেছে। এখন প্রতি কেজি মুরগি ১৮০ টাকায় কেনা যাচ্ছে। যে মুরগির দর গত সপ্তাহে প্রতি কেজি ২০০ টাকা পর্যন্ত ছিল। আবার কোনো কোনো বাজারে ব্রয়লার মুরগি ১৭০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। একই সঙ্গে পাকিস্তানি মুরগির দামও কেজিপ্রতি প্রায় ২০ টাকা কমে ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। আর সোনালি মুরগির দাম চাওয়া হচ্ছিল প্রতি কেজি ৩০০ থেকে ৩২০ টাকা। তবে দরদাম করে আরও ৫-১০ টাকা কমিয়ে কিনছেন অনেকে।

আবার কিছু কিছু বাজারে দাম আরেকটু কম। প্রতি কেজি ব্রয়লার ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

খামার মালিক ও ব্যবসায়ীরা বলছেন, মুরগির সরবরাহ বেড়েছে অন্যদিকে, অবরোধের কারণে কমেছে চাহিদা। এখন সামাজিক অনুষ্ঠান কমে যাওয়ায় মুরগির চাহিদা কমেছে। সে জন্য দাম নিম্নমুখী।

আবার কোনো বিক্রেতা বলছেন, বছর শেষে নানা অনুষ্ঠান ও শীতে মাংসের চাহিদা বাড়ে। সেজন্য খামারিরা আগে থেকে এ সময়কে কেন্দ্র করে মুরগি পালন করেছে। সেটা বাজারে আসছে। কিন্তু এ অবরোধ সব শেষ করে দিয়েছে।

অন্যদিকে, টিসিবি বলছে, বাজারে ব্রয়লার মুরগির দাম ১৬৫ থেকে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের থেকে প্রতিকেজি ১০ টাকা কম। আর মাসের ব্যবধানে ২৫ টাকা কমেছে।

আমদানি শুরু হওয়ার পর থেকে ফার্মের ডিমের দাম এখন নিম্নমুখী। বাজারে ফার্মের মুরগির বাদামি ডিম প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। তবে পাড়া মহল্লার দোকানে এখনও ১৪০ টাকা বিক্রি হচ্ছে। কিছুদিন আগে প্রতি ডজন ডিম ১৫০ টাকা ছাড়িয়েছিল।

অবরোধে চাহিদা কম:কমেছে ব্রয়লার মুরগী ও ডিমের দাম

আপডেট সময় : ০৬:১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩