ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

মোদির বাসভবনের ওপর উড়েছে ‘রহস্যময়’ ড্রোন!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ২৩০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের ওপর দিয়ে হঠাৎ করে একটি ‘রহস্যময়’ ড্রোন উড়ে গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে মোদির বাসভবনের ওপর ড্রোনটি দেখা যায়।

প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর ড্রোন দেখে নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। এই ঘটনায় মোদির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এছাড়া ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

ভারতের প্রধানমন্ত্রীকে রক্ষার জন্য নিযুক্ত স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সদস্যরা আজ (সোমবার) ভারতীয় সময় ভোর ৫টার দিকে ড্রোনটি দেখতে পান। এরপর তারা বিষয়টি দিল্লি পুলিশকে জানায়।

ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন ‘নো ফ্লাই জোন’-এর মধ্যে পড়ে। নিরাপত্তার কারণে মোদির বাসভবনের ওপর দিয়ে কোনো বিমান বা ড্রোন উড়তে পারবে না। তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর বাসভবনের ওপর দিয়ে ড্রোন কীভাবে উড়েছে সেটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

তবে দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে আশেপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে। কিন্তু এমন কোনো বস্তু ধরা পড়েনি। এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের (এটিসি) সাথেও যোগাযোগ করা হয়েছিল। প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে এমন কোনো উড়ন্ত বস্তু তারা শনাক্ত করতে পারেনি।

মোদির বাসভবনের ওপর উড়েছে ‘রহস্যময়’ ড্রোন!

আপডেট সময় : ০২:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩